মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আজ জেলা শাসকের নেতৃত্বে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে হাসপাতালে শুরু হল পরিষ্কার পরিচ্ছন্নতা। সকাল থেকে ঝাড়ু হাতে এই পরিষ্কারের কাজ শুরু করেছে সাফাই কর্মীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে এসে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর তিনি প্রশাসনিক বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে ইংরেজবাজার পৌরসভাকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই বেলা পরিষ্কারের কথা বলেন। এরপরেই এই পদক্ষেপ নেওয়া হয়। এই হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ নাগরিক।
মালদা জেলার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। পৌরসভার আরবান নামের একটি গোষ্ঠীর মধ্য থেকে প্রতি দিন ১০ জন সদস্যকে এই কাজে নিয়োগ করা হয়েছে। যাদের পারিশ্রমিকও দেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিন
https://www.youtube.com/embed/R2tv2rDqawM